desh somoy logo
ঢাকাSunday , 12 October 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সেইফ এক্সিট নিয়ে আমরা ভাবছিনা- সম্প্রীতি সমাবেশে ধর্ম উপদেষ্টা

দেশ সময়
October 12, 2025 7:30 pm
Link Copied!

সেইফ এক্সিট নিয়ে আমরা ভাবছিনা। আমরা সেইফ এক্সিট চাইনা। নির্বাচনের মাধ্যমে স্বাভাবিকভাবেই আমরা এক্সিট নিয়ে দেশেই থাকব বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান।

শনিবার (১১ অক্টোবর) সকালে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের আয়োজনে সম্প্রীতি সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মাওলানা মোহাম্মদ শরীয়ত উল্লাহ’র সভাপতিত্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাদেক হোসেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ ও রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন সহ বিভিন্ন ধর্মীয় নেতা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা আরো বলেন, দেশ উন্নয়নের মূল ভিত্তিই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া কোন দেশ উন্নত হতে পারে না। সকল জাতি ধর্মের মানুষদেরকে নিয়েই দেশের উন্নয়নের সকলকে কাজ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।