desh somoy logo
ঢাকাSaturday , 25 October 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

শেখ হাসিনা ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন: প্রেস সচিব

দেশ সময়
October 25, 2025 10:33 pm
Link Copied!

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ মুজিব বাকশাল কায়েম করে যা করতে পারেননি, মেয়ে শেখ হাসিনা তাই করে গেছেন। ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন শেখ হাসিনা। 

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রেস সচিব এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, নয়া দিগন্ত ফ্যাসিবাদী সময়ের বলিষ্ঠ কণ্ঠস্বরের একটি। তাদের অবর্ণনীয় অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়। এসব আমাদের লিপিবদ্ধ করে রাখা উচিত, অথচ তা করছি না।

প্রেস সচিব বলেন, শেখ হাসিনার বাবা বাকশাল কায়েম করেও যা পারেননি তা শেখ হাসিনা করতে সক্ষম হয়েছেন। তখনকার সব সংবাদমাধ্যম একসাথে একই বয়ান তৈরি করতো। ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন শেখ হাসিনা।

শফিকুল আলম বলেন, ইংরেজিতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লেখার মতো কেউই ছিল না। একটা ইংরেজি পত্রিকাও তখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি। দমনপীড়নের গল্পগুলো ইংরেজি পত্রিকায় আসার দরকার ছিল। একটি ন্যারেটিভ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। প্রতিবাদ করাটা ন্যায়ের অংশ, অথচ শেখ হাসিনা সেটাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এসব লিখে রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।