desh somoy logo
ঢাকাFriday , 7 November 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরের মোবাইল কোর্ট পরিচালনায় পৌনে দুই লক্ষ টাকা জরিমানা

দেশ সময়
November 7, 2025 9:15 pm
Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন।

আজ (শুক্রবার) উপজেলার নারায়নপুর বাজার এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর আওতায় এক বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর আওতায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা এবং জৈনপুর পরিবহনের বাস কাউন্টার অন্যত্র সরিয়ে নেওয়ার শর্তে ও অবৈধ গাড়ি পার্কিংসহ অন্যান্য অপরাধে কাউন্টার মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সব মিলিয়ে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ইউএনও আমজাদ হোসেন বলেন, “জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।