desh somoy logo
ঢাকাMonday , 8 December 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে নির্মমভাবে হত্যা

দেশ সময়
December 8, 2025 6:57 pm
Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরে এক নারী ও তার কিশোরী মেয়েকে ছুরিকাঘাতে করে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুরের শাহজাহান রোডের ৩২/২ নম্বর বাড়ির অষ্টম তলায় এ ঘটনা ঘটে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসিন্দা লায়লা আফরোজের (৪৮) রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তার আগেই মেয়ে নাফিজাকে (১৫) মুমূর্ষু অবস্থায় হসপিটালে নিয়ে যান স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন I

এ ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন নিহতদের আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। তাদের অভিযোগ, এ ঘটনায় জড়িত থাকতে পারে গৃহকর্মী। 

পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।