desh somoy logo
ঢাকাSaturday , 20 December 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জীববৈচিত্র্য সংরক্ষণে নানিয়ারচরে জেলা পরিষদের প্রচারাভিযান

দেশ সময়
December 20, 2025 11:09 pm
Link Copied!

গ্লোবাল এফেয়ার্স কানাডার অর্থায়নে, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় ও ইউএনডিপি’র সহযোগিতায় এবং বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রেস্টোরেশন ফর কমিউনিটি রিজিলিয়েন্স ইন সিএইচটি (বিইআরসিআর সিএইচটি) প্রকল্পের আওতায় নানিয়ারচরে স্থানীয় পর্যায়ে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ পুনরুদ্ধার এবং পরিবেশগত অবক্ষয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে নানিয়ারচর সদর ইউনিয়নের গবছড়ি পাড়া এলাকার হ্যাংগরং স্পোর্টিং যুব ক্লাব প্রাঙ্গনে এই প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বয়সের শিশু, নারী ও বয়োজেষ্ঠরা বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।

এর আগে স্থানীয় পর্যায়ে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ পুনরুদ্ধার এবং পরিবেশগত অবক্ষয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা।

এসময় ২নং নানিয়াচর সদর ইউনিয়নের ইউপি সদস্য হীমাদ্রি চাকমা, ৬৫নং গবছড়ি মৌজার হেডম্যান তন্ময় তালুকদার, উপজেলা বায়োডাইভারসিটি এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর ডিবি প্রিন্স চাকমা ও গবছড়ি মৌজার কার্বারী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।