রাষ্ট্রীয় শোক ঘোষণার তৃতীয় দিনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নানিয়ারচর উপজেলার প্রতিটি মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে নানিয়ারচর উপজেলা ওলামা দল।
এতে নানিয়ারচর মডেল মসজিদ, ইসলামপুর জামে মসজিদ, বগাছড়ি জামে মসজিদ, বুড়িঘাট জামে মসজিদ ও ঘিলাছড়ি জামে মসজিদ সহ উপজেলার সকল জামে মসজিদের সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করে।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, নানিয়ারচর উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা মোহাম্মদ ইয়াকুব, হাফেজ হাসানুর রহমান, সদস্য সচিব মোঃ আব্দুর রশিদ, সদস্য মাওলানা মোহাম্মদ ইয়াসিন সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করে অন্তবর্তীকালীন সরকার।
