desh somoy logo
ঢাকাTuesday , 27 January 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ধানের শীষের পক্ষে রাঙামাটির রিজার্ভ বাজারে বিএনপির লিফলেট বিতরণ

দেশ সময়
January 27, 2026 2:03 pm
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে রাঙামাটি পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে রাঙামাটির রিজার্ভ বাজার গীতাশ্রম মন্দির, লঞ্চঘাট, শুটকি পট্টি, মাছ বাজার ও সিএনজি স্টেশন এলাকায় গণসংযোগ ও ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করে সংগঠনটি।

গণসংযোগকালে বিএনপির নেতৃবৃন্দ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা প্রস্তাবনা বাস্তবায়ন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও চিকিৎসা সেবার বিষয় তুলে ধরেন। এবং ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান কে ভোট দিয়ে তারেক রহমানের হাত কে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখতে আহ্বান জানান।

এসময় রাঙামাটি পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ রফিক, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, জেলা বিএনপির সহ সভাপতি মোঃ আব্দুল মন্নান, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, মৎস্য দলের সভাপতি মোঃ নুরুল কবির বাছা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মো. হেলাল উদ্দিন, যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, পৌর যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. সিরাজুল মোস্তফা, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার সহ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।