desh somoy logo
ঢাকাSaturday , 28 March 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই

desh somoy
March 28, 2026 1:17 pm
Link Copied!

জাতীয় সংসদের স্পিকার জনাব হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে Singapore General Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, তার মরদেহ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। পরশুদিন ৩০ মার্চ প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় সকাল ১১টায়।


এরপর বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদ-এ দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।