desh somoy logo
ঢাকাSaturday , 28 March 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেন-সৌদির প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর

desh somoy
March 28, 2026 11:25 am
Link Copied!

ভলোদিমির জেলেনস্কি এবং মোহাম্মদ বিন সালমান-এর বৈঠকের পর ইউক্রেন ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সৌদি আরব সফরের সময় জেদ্দায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। Saudi Press Agency (এসপিএ)-এর বরাতে জানা গেছে, বৈঠকে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং ইউক্রেন সংকটের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম X-এ এক পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিটি বৈঠকের আগেই স্বাক্ষরিত হয়। তিনি বলেন, “আমরা আমাদের অভিজ্ঞতা ও প্রযুক্তি সৌদি আরবের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত।”

জেলেনস্কির এই সফর শেষে শনিবার (২৮ মার্চ) জেদ্দা ত্যাগ করার কথা রয়েছে। তাকে কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এ বিদায় জানাবেন মক্কা অঞ্চলের উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশআলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ইরান যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সামরিক সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করে আসছেন জেলেনস্কি। বিশেষ করে ইরানের কামিকাজি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের অভিজ্ঞতা ও প্রযুক্তি ভাগাভাগির প্রস্তাব দেন তিনি।

এরই ধারাবাহিকতায় সৌদি আরবসহ কয়েকটি দেশ ইউক্রেনের সেই প্রস্তাব গ্রহণ করেছে। বর্তমানে এসব দেশে ইউক্রেনের ২০০ জনের বেশি সামরিক প্রযুক্তিবিদ কাজ করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।