desh somoy logo
ঢাকাSunday , 17 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সরকারি হাসপাতালে ১০ সশস্ত্র নিরাপত্তাকর্মী নিয়োগের সিদ্ধান্ত

Link Copied!

চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা

শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত এক চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, এ ঘটনায় মূল অভিযুক্তসহ ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৬ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত চিকিৎসক ডা. নাসিরকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অপরাধী যে দলের বা মতেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, হাসপাতাল এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলার সঙ্গে জড়িত সকলকে শনাক্ত করার কাজ চলছে।

হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ ও নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, চিকিৎসা খাতে টেন্ডারকেন্দ্রিক অনিয়ম, দখলবাজি ও সিন্ডিকেট কার্যক্রম প্রতিরোধে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। চিকিৎসা সেবায় বিঘ্ন সৃষ্টি করে এমন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও উল্লেখ করেন তিনি।

চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে নতুন সিদ্ধান্তের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষায় ১০ জন করে সশস্ত্র নিরাপত্তাকর্মী এবং একজন পেট্রন কমান্ডার নিয়োগ দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।