desh somoy logo
ঢাকাSunday , 17 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে জাল টাকার কারবারি চক্রের তিন সদস্য গ্রেপ্তার

Link Copied!

চট্টগ্রামের পাঁচলাইশ ও হাটহাজারী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোটসহ তিনজনকে আটক করেছে র‍্যাব-৭। আটক ব্যক্তিরা হলেন— হাসান (৩৫), জাহিদুল ইসলাম ওরফে আসিফ (২১) এবং হাসানুর রাহি (১৯)।

শুক্রবার (১৬ মে) নগরীর পাঁচলাইশ এবং জেলার হাটহাজারী উপজেলায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর দেড়টার দিকে র‍্যাব-৭ এর একটি দল পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার জিলানী গলির পাশে শুক্কুর মোটরসের সামনে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. আছান উল্লাহ ওরফে হাসানকে আটক করা হয়।

পরে তার সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটক হাসানের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষাড় এলাকায় বলে জানা গেছে।

এদিকে একই দিন রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী থানার আলীপুর আব্বাসিয়াপুর এলাকার মোস্তফা হোটেলের সামনে আরেকটি অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় জাহিদুল ইসলাম ওরফে আসিফ এবং হাসানুর রাহিকে আটক করা হয়।

তাদের দেহ তল্লাশি করে আসিফের পকেট থেকে ৪০০ টাকা এবং হাসানুর রাহির কাছ থেকে ৪৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটক দুজনের বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলার শালধর ও চারিগ্রাম এলাকায়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।