desh somoy logo
ঢাকাTuesday , 26 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মেয়াদোত্তীর্ণ প্রকল্পে গাইবান্ধার গিদারী-নয়া বন্দর সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

Link Copied!

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন থেকে নয়া বন্দর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও সময় বৃদ্ধি ছাড়াই কাজ চালিয়ে যাওয়ার বিষয়েও প্রশ্ন উঠেছে। সম্প্রতি সরেজমিনে গিয়ে কয়েকজন সাংবাদিক চলমান কাজের চিত্র দেখতে পান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি অফিস বন্ধ থাকায় কাজের স্থানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কিংবা সংশ্লিষ্ট দপ্তরের কোনো তদারকি কর্মকর্তাকে পাওয়া যায়নি। এতে প্রকল্পের মান নিয়ন্ত্রণ ও তদারকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে উন্নয়ন কাজ চলমান রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কাজে নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে, যা সড়কের স্থায়িত্ব ও টেকসই মান নিয়ে শঙ্কা তৈরি করেছে।

খরিয়ারচর গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের মতো করে কাজ করছে। তাদের দাবি, ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান যথাযথ নয়।

এ বিষয়ে উপসহকারী প্রকৌশলী রাজ্জাক বলেন, “রাস্তার কাজের নির্ধারিত মেয়াদ আগেই শেষ হয়েছে। সময় বৃদ্ধির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান প্রয়োজনীয় কাগজপত্র ঢাকায় পাঠিয়েছে।”

ঠিকাদারি প্রতিষ্ঠানের পার্টনার মাসুমের দাবি, নিয়ম মেনেই কাজ পরিচালনা করা হচ্ছে এবং সময় বৃদ্ধির প্রক্রিয়াও চলমান রয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গাইবান্ধা সদর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়ার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি উন্নয়ন প্রকল্পে যথাযথ অনুমোদন ছাড়া কাজ চালানো এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।