desh somoy logo
ঢাকাTuesday , 2 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রাম থেকে আব্দুর রশিদ শেখ (৫২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ শেখ ওই গ্রামের মোজল হক শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্রামের কয়েকজন বাসিন্দা একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, হরিরামপুর ইউনিয়ন থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।