desh somoy logo
ঢাকাTuesday , 30 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সংসদ অধিবেশন শেষে তারেক রহমান ও ডা. শফিকুর রহমানের কুশল বিনিময়

Link Copied!

জাতীয় সংসদের অধিবেশন শেষে সংসদ ভবনে দেখা গেছে সৌহার্দ্যপূর্ণ এক দৃশ্য। অধিবেশন কক্ষেই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন।

সোমবার (২৯ জুন ২০২৬) অধিবেশন শেষে তারা একে অপরের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় উপস্থিতদের মধ্যে একটি আনন্দঘন পরিবেশ তৈরি হয়।

কুশল বিনিময়ের সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও সেখানে উপস্থিত ছিলেন। শুরুতে দুই নেতা করমর্দন করেন। পরে কিছুক্ষণ তারা বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করেন।

রাজনৈতিক মতপার্থক্যের বাইরে গিয়ে সংসদে এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে অনেকেই নতুন ধরনের রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ হিসেবে দেখছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।