ঢাকাFriday , 3 July 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জুমার আগে ময়লাবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মসজিদের খাদেমের

Link Copied!

গাইবান্ধা সদর উপজেলায় জুমার নামাজের আগে দায়িত্ব পালনের উদ্দেশ্যে মডেল মসজিদে যাওয়ার পথে পৌরসভার একটি ময়লাবাহী ট্রাকের চাপায় মাসুদুর রহমান মাসুদ (২৭) নামে এক খাদেম নিহত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকায় গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ শহরের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে এবং সদর উপজেলা মডেল মসজিদের খাদেম ছিলেন।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো মোটরসাইকেলে করে মডেল মসজিদে দায়িত্ব পালনের জন্য বাসা থেকে বের হন মাসুদ। পথে বিপরীত দিক থেকে আসা গাইবান্ধা পৌরসভার একটি ময়লাবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।