ঢাকাTuesday , 28 July 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) হলেন উম্মে মারুফা

Link Copied!

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) পদে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি উম্মে মারুফাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

Advertisement

এ লক্ষ্যে সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য উম্মে মারুফাকে প্রথম সচিব (প্রেস) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

Advertisement

এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থ বিবেচনায় এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৬ নভেম্বর অন্তর্বর্তী সরকার সাংবাদিক তারিক চয়নকে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ দেয়। পরবর্তীতে তার দায়িত্বের মেয়াদ ২০২৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।

তবে ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে গত ২২ জুলাই তারিক চয়ন পদত্যাগ করলে পদটি শূন্য হয়। এরপর সেই পদে উম্মে মারুফাকে নতুন করে নিয়োগ দেওয়া হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।