ঢাকাSunday , 30 November 2025
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ঢাকায় দায়িত্বভার গ্রহণ

দেশ সময়
November 30, 2025 6:41 pm
Link Copied!

ঢাকা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান শনিবার (২৯ নভেম্বর ২০২৫) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেন। জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খায়রুল আলম।

Advertisement

দায়িত্বভার গ্রহণের পর নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সকল অফিসার ইনচার্জ ও ইউনিট ইনচার্জদের সঙ্গে বিশেষ সভায় অংশগ্রহণ করেন। তিনি জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।