ঢাকাTuesday , 9 December 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মেট্রোরেলের টিকিটের ভ্যাট মওকুফ আরও ৬ মাস

দেশ সময়
December 9, 2025 7:27 pm
Link Copied!

মেট্রোরেলের টিকিটের ক্ষেত্রে যে মূল্য সংযোজন কর বা ভ্যাট মওকুফ সুবিধা রয়েছে, তার মেয়াদ আরও ৬ মাস বাড়ছে। ফলে আগামী জুন পর্যন্ত যাত্রীদের শুল্ক গুনতে হবে না। এছাড়া আগামী বছরের হজযাত্রাতেও বিমান টিকিটে আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করতে যাচ্ছে সরকার। এ দুই বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘এখন তো আর এনবিআর অব্যাহতি দিতে পারে না। এটা সরকারের সিদ্ধান্ত। তারাই আদেশ জারি করে দেবে। ইতোমধ্যে আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়েছে। এখন মন্ত্রিপরিষদে আছে।’

গত অর্থবছরের শুরুর দিন থেকে মেট্রোরেলের টিকিটে ভ্যাট বসায় এনবিআর। এই ভ্যাট কীভাবে আদায় হবে- তা বুঝে উঠতে পারছিল না তদারক সংস্থা ডিএমটিসিএল। পরে এ নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের কারিগরি কমিটি করা হলেও তাতে সমাধান মেলেনি। পরে চলতি বছরের শুরুতে এক আদেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতির কথা জানায় এনবিআর।

Advertisement

এদিকে চলতি বছর যারা হজ করেছেন, তারাও বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক সুবিধা পেয়েছিলেন। গত বছরের নভেম্বরে আবগারি শুল্ক অব্যাহতির পাশাপাশি যাত্রীর এম্বারকেশন ফি, নিরাপত্তা ফি এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফি’র ওপর আরোপিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।