desh somoy logo
ঢাকাThursday , 11 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ডা. শফিকুর রহমানের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মি. ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সৌজন্য সাক্ষাৎ করেন।

জামায়াতের ফেসবুক পোস্ট অনুযায়ী, ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের উপপ্রধান (ডেপুটি হেড অব মিশন) মি. অ্যান্ডার্স বি. কার্লসেনও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ডেনমার্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের উন্নয়নে ডেনমার্কের অবদান এবং মানসম্মত ওষুধ আমদানিতে দেশটির ভূমিকা নিয়ে আলোচনা হয়। এছাড়া দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন উন্নয়ন লক্ষ্যের ভিত্তিতে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

পোস্টে আরও বলা হয়, টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ-ডেনমার্ক সম্পর্ক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

এ সময় ডেনমার্কের রাষ্ট্রদূত জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে তার দেশের আগ্রহ ও প্রত্যাশার বিষয়টিও তুলে ধরেন বলে উল্লেখ করা হয়েছে।

সাক্ষাতে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।