১৮ জুলাই ২০২৬: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতায় এবং সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির ব্যবস্থাপনায় রাজধানীর মিরপুরের ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা-সহায়ক পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে উন্নয়ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপকারভোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়, মসজিদুল নাঈম ও ফোরকানিয়া মাদ্রাসা, সিরাজিয়া ইসলামিয়া মাদ্রাসা, নূরে হেরা হিফজ মাদ্রাসা ও এতিমখানা, প্রভাতি প্রাথমিক বিদ্যালয়, ইসলামী আদর্শ বিদ্যালয়, হাউজিং স্টাফ কোয়ার্টার জামে মসজিদ এবং অ্যাঞ্জেল কেয়ার স্কুল।অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ, মাদ্রাসার প্রিন্সিপাল ও হুজুর, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সী বজলুর বাছিদ আনজু, মোস্তফা জগলুল পাশা পাভেল এবং এ.বি.এম. রাজ্জাক।
এছাড়াও ঢাকা মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার মুরুব্বিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
