desh somoy logo
ঢাকাSaturday , 6 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ জুয়াড়ি গ্রেপ্তার, পলাতক ৮-৯ জন

Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে জুয়া খেলার সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জুয়া খেলার বিভিন্ন আলামত জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে আরও ৮-৯ জন জুয়াড়ি কৌশলে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সাদুল্লাপুর উপজেলার ৯নং বনগ্রাম ইউনিয়নের উত্তর মনদুয়ার (টুনিরচর) গ্রামে অভিযান চালায়।

অভিযানকালে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ইসমাইল হোসেন (৫৫), লাল মিয়া (৫২) এবং শাহদাৎ হোসেন শাহে (২৯)।

পুলিশ জানায়, অভিযানের সময় জুয়া খেলার বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সাদুল্লাপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক অন্যান্য জুয়াড়িদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।