desh somoy logo
ঢাকাThursday , 21 August 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

“আহবান” শান্তা উর্মিলা মৌ এর কবিতা

দেশ সময়
August 21, 2025 11:15 am
Link Copied!

চলো,আজ দু’জনে হারাই চলো।
যাবে কি না যাবে এখনি বলো!
মনে করো কোনো গহীন বনে,
পৃথিবীর কোনো অজানা কোনে,
যেখানে মিষ্টি ফুলের ঘ্রাণ,
আর সুর তোলা পাখির গান,
এমন কোথাও চলো।
কি হলো?কিছুতো বলো!
মনে করো আজ সাগরের তীরে,
আছড়ে পড়া ঢেউয়ের ভীড়ে,
গোধুলীর বেলা,
সূর্যের খেলা,
দেখবো সেখানে চলো,
বলো কিছু,প্রিয় বলো।
চলো আজ শুধু বাতায়ন মাঝে
প্রেমের বাঁশরী বাজাই,
চলো উত্তাল প্রেমময় এক
সুখের জগত সাজাই।
চলো দু’জনের না বলা কথা
মন ভরে আজ বলি,
চলো দু’জনে বিচরণ করি
প্রেমের সকল গলি।
প্রেমেতে হারাই চলো।
চুপ কেনো?কিছু বলো!
চলো আজ প্রিয় আমার প্রেমে
ভাসিয়ে তোমায় দেই,
যে প্রেমের শুরু আছে শুধু,
কোনো যে অন্ত নেই।
এরকম প্রেম চাও কিনা প্রিয়?
মনকে প্রশ্ন করো।
যদি চাও তবে আর ভেবো না,
শুধু এ দু’হাত ধরো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।