desh somoy logo
ঢাকাTuesday , 20 January 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত আমিরের আগমন ঘিরে গাইবান্ধায় প্রস্তুতি সভা

দেশ সময়
January 20, 2026 6:05 pm
Link Copied!

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাইবান্ধার পলাশবাড়ীতে আগমন উপলক্ষে জেলা ও বিভিন্ন বিভাগের দায়িত্বশীলদের অংশগ্রহণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে শহরের জেলা জামায়াত কার্যালয়ের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম সরকার। সভায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য ও গাইবান্ধা-৩ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি ফয়সাল কবীর রানা, শহর আমির ফেরদৌস আলম ফিরোজ, সদর উপজেলা আমির নুরুল ইসলাম মণ্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সভায় জেলা আমির আব্দুল করিম সরকার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পলাশবাড়ীতে আমিরে জামায়াতের আগমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, জামায়াতে ইসলামী এখন দেশের মানুষের আবেগ, উচ্ছ্বাস ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছে। ৫ আগস্ট বিজয়ের সূচনা হয়েছে, যা আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর বিজয়ের মধ্য দিয়ে পূর্ণতা লাভ করবে। এ কারণেই আমিরে জামায়াতের এই সফর বিশেষ গুরুত্ব বহন করে।


জেলা জামায়াত সূত্র জানায়, আগামী ২৪ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সকাল ৯টায় শুরু হয়ে জনসভাটি সকাল ১১টা পর্যন্ত চলবে। এতে প্রায় দেড় লক্ষাধিক মানুষের উপস্থিতি হবে বলে আশা করা হচ্ছে।


এর আগে ২৩ ফেব্রুয়ারি আমিরে জামায়াত দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে জনসভায় অংশগ্রহণ শেষে রংপুরে রাত্রিযাপন করবেন। ২৪ ফেব্রুয়ারি সকালে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি গাইবান্ধার পলাশবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন।


জামায়াতে ইসলামীর নীতিনির্ধারকদের আশা, এই কর্মসূচির মাধ্যমে উত্তরবঙ্গের নির্বাচনী আসনগুলোতে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।