desh somoy logo
ঢাকাWednesday , 28 January 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় পাচারকালে ট্রাকবোঝাই ৫০ কেজির ২০০ বস্তা সার জব্দ, চালকের জরিমানা

দেশ সময়
January 28, 2026 8:58 pm
Link Copied!

গাইবান্ধা পাচারকালে ট্রাকবোঝাই সার জব্দ, জরিমানা অবৈধভাবে পাচারের অভিযোগে গাইবান্ধা সদর উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৫০ কেজির ২০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে I

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে অবৈধভাবে সার বহন করার অপরাধে ট্রাকচালকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) জাহাঙ্গীর আলম বাবু।

এরআগে উপজেলার খোলাহাটি ইউনিয়নের কদমতলীয় এলাকায় থেকে একটি ট্রাকবোঝাই এসব সার জব্দ করা হয়। পলাশবাড়ী ডিলার মেসার্স রামচন্দ্র শাহ ট্রেডার্সের বরাদ্দের জন্য এসব সার কুড়িগ্রাম পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।

দণ্ডপ্রাপ্ত ট্রাক চালকের নাম মিন্টু মণ্ডল (৪০)। তার বাড়ি সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়াহাসপাতাল গ্রামে। তিনি ওই গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।

গাইবান্ধার তুলশীঘাট সরকারি গুদাম থেকে ইউরিয়া সার বোঝাই একটি ট্রাক কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। পথে স্থানীয়দের সন্দেহ হলে তারা ট্রাকসহ সার গুলো আটক করে উপজেলা কৃষি বিভাগকে জানায়। পরে কৃষি বিভাগ ঘটনাস্থলে পৌছে সারগুলো জব্দ করে নিয়ে আসে।

গাড়ির ড্রাইভার ও ডিলারের ম্যানেজার, তাঁরা বলেন, ভুলক্রমে গাড়ি পলাশবাড়ী না নিয়ে সদর হয়ে সুন্দরগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিল।

গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা সোহেল রানা বলেন, যেহেতু তাঁরা এখন পর্যন্ত সঠিক কোন কাগজ পত্র দেখাতে পারে নাই, ট্রাক ও ২০০ বস্তা সার প্রাথমিক ভাবে জব্দ করা হয়েছে। তাদের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) জাহাঙ্গীর আলম বাবু বলেন, ৫০ কেজির দুইশ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাক চালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত সার গুলো উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। কৃষি বিভাগকে সার জব্দের বিষয়টি তদন্ত করার নিদের্শ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।