বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ওশান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় নিযুক্ত স্বেচ্ছাসেবকবৃন্দের সমন্বয়ে একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ জানুয়ারী ’২৬ রোজ বুধবার সকাল ১১.০০ ঘটিকায় আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ পরিচালনা করেন উত্তরণ ফিসনেট প্রকল্পের মেরিন প্রটেকশন অফিসার মোঃ আশিকুর রহমান, আরো উপস্থিত ছিলেন উত্তরণ ফিসনেট প্রকল্পের মনিটরিং অফিসার মাকসুদুল ইসলাম। বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম। প্রশিক্ষণ এ আলিপুর, মহিপুর ও কুয়াকাটা মৎস্যবন্দরের দুইজন করে মোট ৬ জনকে বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ পরিচালানায় সার্বিক সহযোগীতা করেন মোঃ আবু এমরান, এরিয়া ম্যানেজার, ফিশনেট প্রকল্প, উত্তরণ, কলাপাড়া।
প্রশিক্ষণ শেষে সকল বর্জ্য সংগ্রহকারীদের মধ্যে বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত উপকরন বিতরন করা হয়।
