বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোল্ডবেল কর্পোরেশনের চেয়ারম্যান মফিজুর রহমান।
এই উপলক্ষে তিনি বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হকের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় হয় এবং প্রতিষ্ঠানের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
মফিজুর রহমান বাংলাভিশনের দীর্ঘ ২১ বছরের পথচলায় এর সাফল্য ও গণমাধ্যমে অবদানের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও চ্যানেলটি বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অন্যদিকে, আব্দুল হক শুভেচ্ছা জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দর্শকদের ভালোবাসা ও সহযোগিতায় বাংলাভিশন আগামী দিনেও এগিয়ে যাবে।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাভিশন দেশের টেলিভিশন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
