desh somoy logo
ঢাকাSunday , 3 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

ডোনাল্ড ট্রাম্প ২০২৪ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবেনঃ এ্যাস্ট্রোলোজার ছালাম শিকদার

দেশ সময়
November 3, 2024 4:45 pm
Link Copied!

এ্যাস্ট্রোলোজার ছালাম শিকদার এবার আসন্ন ৫ নভেম্বর ২০২৪’র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয় লাভ করবেন বলে ভবিষ্যত বাণী করে আবারও আলোচনায় উঠে এসেছেন।

বিভিন্ন সময় আন্তর্জাতিক বিষয় নিয়ে ভবিষ্যৎ বাণী দিয়ে আলোচিত এ্যাস্ট্রোলোজার ছালাম শিকদার বরাবরের মত তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ২ নভেম্বর দুপুরে দেয়া এক স্ট্যাটাসে লিখেছেন, আসছে ৫ই নভেম্বর ২০২৪ ইং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, উক্ত নির্বাচনে মিঃ ডোনাল্ড ট্রাম্প ২০২৪ পরবর্তী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে পুনরায় হোয়াইট হাউজে যাবেন। উল্লেখ্য যে উক্ত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং ভোট যুদ্ধে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে পিছনে ফেলে বিজয়ের মুকুট ছিনিয়ে নিবেন।

যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট মিঃ ডোনাল্ড ট্রাম্প কে আমি আগাম অভিনন্দন জানাচ্ছি।

এ্যাস্ট্রোলোজার ছালাম শিকদার

ঢাকা বাংলাদেশ

০২/১১/২০২৪ খ্রিষ্টাব্দ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।