পটুয়াখালী জেলার মহিপুরে ব্র্যাক সিডের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার” বিষয়ক কর্মশালা।
আজ সোমবার (২৭ এপ্রিল ২০২৬) মহিপুর ব্র্যাক ক্লাইমেট চেঞ্জ অফিস প্রাঙ্গনে ব্র্যাক সিড কর্মসূচির উদ্যোগে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের ডিলার মোঃ সোহেল হাওলাদারের। এছাড়াও উপস্থিত ছিলেন স্পেশালিস্ট, ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম,মহিপুরের কৃষিবিদ বশির আহমেদ , রিজিওনাল সেলস ম্যানেজার, বরিশালের খন্দকার বাইজিদ বোস্তামী,ব্র্যাক জেন্ডার জাস্টিস প্রোগ্রামের দেবাশিষ হালদার, এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় ৬২ জন মডেল কৃষক। কর্মশালায় বক্তারা বলেন, টেকসই কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসায়নিক কীটনাশকের অতিরিক্ত ব্যবহার কৃষি জমির উর্বরতা হ্রাসের পাশাপাশি মানবস্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ। তাই নিরাপদ খাদ্য উৎপাদনে বায়োপেস্টিসাইডের ব্যবহার বাড়াতে হবে। বক্তারা আরও বলেন, কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে কৃষকরা নিরাপদ ও লাভজনক কৃষি ব্যবস্থাপনায় আরও আগ্রহী হবেন। অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে কিছু সবজি বীজ ও বায়োপেস্টিসাইড বিতরণ করা হয়।
এতে কৃষকরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানোর আহ্বান জানান।
কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৃষিবিদ মোজাহীদুল ইসলাম, টেরিটোরি সেলস অফিসার, পটুয়াখালী ।
