desh somoy logo
ঢাকাFriday , 3 April 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জের ইউএনও রুমানা আফরোজের ভোলা সদরে বদলি

desh somoy
April 3, 2026 8:09 pm
Link Copied!

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজকে ভোলা সদর উপজেলায় বদলি করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলি আদেশ কার্যকর করা হয়।
বাকেরগঞ্জে দায়িত্ব পালনকালে রুমানা আফরোজ একজন দক্ষ, সৎ ও মানবিক প্রশাসক হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেন। বিশেষ করে ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারি ঘর নির্মাণ ও তা তদারকিতে তাঁর আন্তরিকতা স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।

শিক্ষা খাতের উন্নয়নেও ছিল তাঁর উল্লেখযোগ্য ভূমিকা। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং সচেতনতা বৃদ্ধিতে তিনি নিয়মিত কাজ করে গেছেন।

এছাড়া রাস্তাঘাট উন্নয়ন, জনদুর্ভোগ নিরসনসহ সাধারণ মানুষের মৌলিক সমস্যা সমাধানে তাঁকে সবসময় মাঠপর্যায়ে সক্রিয় থাকতে দেখা গেছে—যা তাঁকে জনগণের আরও কাছাকাছি নিয়ে এসেছে।

বাকেরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভকামনা জানিয়েছেন। অনেকেই তাঁকে ‘মানবিক ইউএনও’ হিসেবে উল্লেখ করে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।