desh somoy logo
ঢাকাTuesday , 21 April 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ৩৪ হাজারেরওবেশি পরীক্ষার্থী

desh somoy
April 21, 2026 6:10 pm
Link Copied!

গাইবান্ধা জেলায় শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট ৩৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার্থীর মধ্যে গাইবান্ধা সদরে ৪,৭১৭ জন, সাদুল্লাপুরে ২,৬০৬ জন, পলাশবাড়ীতে ৩,০১৮ জন, ফুলছড়িতে ১,০২২ জন, সুন্দরগঞ্জে ৩,৯৭৩ জন, সাঘাটায় ৩,৪৯৫ জন এবং গোবিন্দগঞ্জে সর্বোচ্চ ৬,৫৮৩ জন পরীক্ষার্থী রয়েছে। এছাড়া দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৫,৯০৮ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ২,৫৯৮ জন শিক্ষার্থী।

জেলায় মোট ৬৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে এসএসসি ৪২টি, দাখিল ১১টি এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) মিলিয়ে ১৫টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষা চলাকালে জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ লোকমান হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল আলমসহ সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে কড়া নজরদারি রাখা হয়েছে। ভ্রাম্যমাণ টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, “পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।