desh somoy logo
ঢাকাSunday , 19 April 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি

desh somoy
April 19, 2026 3:47 pm
Link Copied!

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করেছেন বিলকিস জাহান রিমি।

আজ সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এর নিকট মন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসকক্ষে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র দাখিল করেন। এসময় মন্ত্রী নবযোগদানকৃত সচিবকে ফুল দিয়ে স্বাগত জানান।

এর আগে, গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে বিলকিস জাহান রিমিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে বদলি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭ ব্যাচের কর্মকর্তা বিলকিস জাহান রিমি প্রশাসনিক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ কর্মকর্তা। সংশ্লিষ্ট মহলে আশা করা হচ্ছে, তাঁর নেতৃত্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।