desh somoy logo
ঢাকাMonday , 20 April 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই: প্রধানমন্ত্রী

desh somoy
April 20, 2026 5:37 pm
Link Copied!

বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন তারেক রহমান দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বগুড়া সিটি করপোরেশন।

সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে বগুড়া পৌর ভবনে ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তিনি বগুড়ার সন্তান হলেও বর্তমানে সারা দেশের মানুষের দায়িত্ব তার কাঁধে। তিনি দেশের সকল মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বগুড়ার মানুষের মতো দেশের সব নাগরিককে সুখী করার লক্ষ্যেই সরকার কাজ করছে। একই সঙ্গে তিনি সকলের দোয়া কামনা করেন।

তিনি আরও বলেন, বগুড়া শহরকে একটি আধুনিক মডেল টাউন হিসেবে গড়ে তুলতে হলে সরকারের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় এ উদ্যোগকে বগুড়াবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেও উল্লেখ করেন তিনি।

এর আগে একই অনুষ্ঠানে বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, অতীতে আইনের অপব্যবহারের মাধ্যমে অনেক মানুষ হয়রানির শিকার হয়েছে। তাই দেশে আইনের শাসনের পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।

সরকার পর্যায়ক্রমে দেশের সব আদালতে ই-বেইলবন্ড কার্যক্রম চালু করবে জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে বিচার কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।