desh somoy logo
ঢাকাTuesday , 31 March 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠন

desh somoy
March 31, 2026 8:36 pm
Link Copied!

কলাপাড়া উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে।

আজ ৩১ মার্চ ২০২৬ রোজ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকার হোটেল প্রিন্স এর হল রুমফিসনেট প্রকল্পের আওতায় ”উত্তরণ ও সিঁড়ি এর উদ্যোগে এ কমিটি গঠন করা হয়েছে।

কুয়াকাটার পৌর খাল ব্যবস্থাপনা জন্য কমিউনিটি লেড মেরিন প্রেটেকটেড এরিয়া বাস্তবায়নের লক্ষে বিভিন্ন পেশার অংশীজনদের (মৎস্যজীবী, সম্প্রদায়ভিত্তিক সংগঠন,সিবিও, বেসরকারি সংস্থা,এনজিও, স্থানীয় গণ্যমান্য, সাংবাদিক, শিক্ষক, যুবক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

৭ নং লতাচাপলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাহিমা আকতার রুপার সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনফিসনেট প্রকল্পের কলাপাড়া উপজেলা এরিয়া ম্যানেজার মোঃ আবু এমরান ও সিড়ি এর প্রজেক্ট ম্যানেজার মোঃ মাসুদ রানা শিবলী। এছাড়া আরো উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান শরীফ সহ প্রমুখ।

এই কমিউনিটি-লেড মেরিন প্রটেক্টেড এরিয়া ব্যবস্থাপনার লক্ষ্যে কুয়াকাটা পৌর খাল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি (BPC-OECM) গঠনের মাধ্যমে কুয়াকাটা পৌর খালটির জীববৈচিত্র্য পুনুরুদ্ধার এবং সং রক্ষণ এর লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়। এর ফলে মৎস্যজীবীদের অধিকার ও জলজ সম্পদের প্রবেশাধিকার সুরক্ষা, স্থানীয় বাস্তবতা ও চাহিদার ভিত্তিতে মৎস্যজীবী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়ন, সামাজিক ন্যায্যতা নিশ্চিতকরণ এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় কার্যকর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করবে।

উক্ত জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি (BPC-OECM) গঠন সভায় গঠনতন্ত্রের বিভিন্ন ধারা উপধারা নিয়ে মাল্টি মিডিয়ার মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন মাকসুদুল ইসলাম মিল অফিসার । সভায় সাধারণ পরিষদের ২১ জন সদস্যের সম্মতিতে ১৩ সদস্য বিশিষ্ট একটি কার্যনিবাহী পরিষদ গঠন করা হয়। সভায় সকলের সম্মতিতে শফিকুল আলম সভাপতি ও মোঃ শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

কমিটির নবর্নিবাচিত সভাপতি বলেন, এই কুয়াকাটা পৌর খাল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি (BPC-OECM) গঠনের এর ফলে স্থানীয় জেলেদের আর্থসামাজিক উন্নয়ন এর পাশাপাশি টেকসই জীবিকা, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদে প্রবেশাধিকার, মালিকানা প্রতিষ্ঠা, খাসজমি ও জলাশয় ব্যবস্থাপনা এবং বিভিন্ন সেবা ও ন্যায্য অধিকার প্রাপ্তিতে বিশেষ অবদান রাখবে ।

এছাড়া নবর্নিবাচিত সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বলেন, উত্তরন ও সিঁড়ি এর এই উদ্দ্যোগে কুয়াকাটা পৌর খাল এর সংস্কার ও সংরক্ষন এর পাশাপাশি মৎস্যজীবীদের উন্নয়নে ভুমিকা রাখবে। আমরা সকলে একত্রিত হয়ে আমাদের উপর অর্পিত দ্বায়িত্ব যথাযথ ভাবে পালন করার চেষ্ঠা করবো।

কুয়াকাটা পৌর খাল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি (BPC-OECM) এর কমিটি এর গঠন সভাটি পরিচালনা করেন উত্তরন এর ফিসনেট প্রকল্প এর টেকনিক্যাল অফিসার মোঃ শাহজাহান আলী।

উল্লেখ্য, বাস্তবায়িত ফিসনেট প্রকল্পটি কে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করছেন ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। প্রকল্পটির কনসোটিয়াম লিড হচ্ছে উত্তরণ সংস্থা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।