desh somoy logo
ঢাকাWednesday , 15 April 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাভারে যুবদল নেতার কার্যালয়ে হামলা, গুলিবর্ষণ

desh somoy
April 15, 2026 5:08 pm
Link Copied!

ঢাকার সাভারের রাজাশন এলাকায় যুবদল নেতা হিসেবে পরিচিত তানভীর বাবু (বাবু)-এর রাজনৈতিক কার্যালয়ে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।


জানা যায়, সোমবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে রাজাশন ঢালাই মোড় এলাকায় অবস্থিত তার কার্যালয়ে ১৪-১৫ জনের একটি দল হঠাৎ হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা পরপর অন্তত তিন রাউন্ড গুলি ছোড়ে।
গুলির মধ্যে দুটি অফিসের এয়ার কন্ডিশনারে আঘাত হানে এবং একটি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে হামলাকারীরা কার্যালয়ের শাটার ভাঙচুরের চেষ্টা চালায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় তানভীর বাবু কার্যালয়ের বাইরে অবস্থান করছিলেন। আকস্মিক এ হামলায় আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে তানভীর বাবু বলেন, “হঠাৎ করে একদল সন্ত্রাসী এসে আমার অফিস লক্ষ্য করে গুলি চালায়। আমি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতার দাবি জানাই।”


ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।