desh somoy logo
ঢাকাSaturday , 4 April 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গ্যাসলাইট কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে সাত ইউনিট

desh somoy
April 4, 2026 3:25 pm
Link Copied!

রাজধানীর কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কদমতলী চৌরাস্তা এলাকায় আল বারাকা হাসপাতালের পাশের একটি গ্যাসলাইটার কারখানায় এ আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে স্থানীয়রা প্রথমে কারখানার ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখেন। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও ইউনিট যোগ করা হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন যাতে আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।