desh somoy logo
ঢাকাTuesday , 14 April 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন: রেশমা রহমান

desh somoy
April 14, 2026 4:59 pm
Link Copied!

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল জেলা (দক্ষিণ) মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান।


শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরদিন (১২ এপ্রিল) সংশ্লিষ্ট দপ্তরে তিনি ফরম জমা দেন। এ সময় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের জন্য আগ্রহী প্রার্থীদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হবে।


রেশমা রহমান বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি ১৯৯৩ সালে আবুল কালাম কলেজে ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে বাবুগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিকবার নির্বাচনেও অংশ নেন।
বর্তমানে তিনি বরিশাল জেলা (দক্ষিণ) মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃণমূল পর্যায়ে তার সাংগঠনিক ভূমিকা ও নেতৃত্বের কারণে তিনি দলীয় নেতাকর্মীদের মধ্যে পরিচিত মুখ হিসেবে বিবেচিত।


মনোনয়ন ফরম সংগ্রহের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় রেশমা রহমান বলেন, দল মনোনয়ন দিলে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, নারীর ক্ষমতায়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।