desh somoy logo
ঢাকাMonday , 27 April 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে গণপিটুনি

desh somoy
April 27, 2026 6:08 pm
Link Copied!

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে অটোরিকশায় মাইক বসিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এক যুবককে গণপিটুনির ঘটনা ঘটেছে। এ সময় অটোরিকশা থেকে দুটি মাইক ও একটি অ্যামপ্লিফায়ার খুলে নেওয়া হয়।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শহরের টাউনহল মোড়ের দক্ষিণে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অটোরিকশায় বসে ওই যুবক পৌর বাজার এলাকা থেকে সুধারাম থানার দিকে যাওয়ার সময় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তিনি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নেমে সড়কের ওপর দাঁড়িয়ে আবারও স্লোগান দেন।

এ সময় স্থানীয় কয়েকজন ক্ষুব্ধ হয়ে তাঁর দিকে এগিয়ে গেলে তিনি দ্রুত অটোরিকশায় ওঠার চেষ্টা করেন। তবে উপস্থিত লোকজন তাঁকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করেন। একই সঙ্গে অটোরিকশাচালককেও চড়-থাপ্পড় দেওয়া হয়। পরে মাইক ও অ্যামপ্লিফায়ার কেড়ে নিয়ে ওই যুবক ও চালককে ছেড়ে দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইক ও অ্যামপ্লিফায়ার জব্দ করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, আহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর নাম-পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।