desh somoy logo
ঢাকাMonday , 27 April 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে রাঙামাটিতে ওয়াটার এ্যাম্বুলেন্স সেবা চালুর ঘোষণা পার্বত্য মন্ত্রীর

desh somoy
April 27, 2026 7:51 pm
Link Copied!

পার্বত্য জেলা রাঙামাটির দূর্গম এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ওয়াটার এ্যাম্বুলেন্স সেবা চালু করা হবে বলে জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান। বর্তমান সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। নব নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট রাঙামাটি জেনারেল হাসপাতালের নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলের মানুষ স্বাস্থ্য সেবায় আরো এক ধাপ এগিয়ে গেল বলেও জানান তিনি।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে নব নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট রাঙামাটি জেনারেল হাসপাতাল ভবনের উদ্বোধনকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য মন্ত্রী এ্যাড. দীপেন দেওয়ান। মন্ত্রী বলেন স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, এ অধিকার থেকে যাতে কেউ বঞ্চিত না হয় সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কাজ করছে।

জেলা স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগের আয়োজনে রাঙামাটি সদর হাসপাতাল প্রাঙ্গণে জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন রাঙামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: একরামুল রাহাত, জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রীতি প্রসূন বড়ুয়া, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমা ও জেনারেল হাসাপাতালের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর প্রমুখ।

পার্বত্য মন্ত্রী আরো বলেন, পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য ও শিক্ষাখাতে যেসব সমস্যা রয়েছে তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেয়া হবে। শুধু জেলা সদর নয় পাহাড়ের প্রত্যন্ত এলাকার হাসপাতালগুলো আধুনিকায়নে কার্যকর উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, আগামী ৬মাসের মধ্যেই নবনির্মিত ভবনে পর্যাপ্ত জনবল নিয়োগ সহ হাসপাতালে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধান করা হবে।

এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, এডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুবাশ চাকমা, জিয়া পরিষদ রাঙামাটি জেলা কমিটির সভাপতি মানস মুকুর চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পার্বত্য মন্ত্রী ফলক উন্মোচন করে নব নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ভবনের উদ্বোধন করেন এবং নব নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।