desh somoy logo
ঢাকাTuesday , 28 April 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় জাল টাকাসহ যুবক আটক

desh somoy
April 28, 2026 9:27 pm
Link Copied!

গাইবান্ধা শহরের হকাস মার্কেটের কাটপট্টি স্টেশন রোড এলাকায় একটি ঔষধের দোকানে জাল নোটসহ শামীম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘ম্যাকস হোমিও হল’ নামের ওই দোকানে ২০০ টাকার ঔষধ কিনতে এসে শামীম ১০০০ টাকার একটি নোট দেন। দোকানদার হারুন অর রশিদ নোটটি পরীক্ষা করে জাল সন্দেহ হলে আশপাশের লোকজনকে বিষয়টি জানান।

পরে স্থানীয়রা তাকে আটক করে এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে মোট ২২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া টাকাগুলো জাল।

আটককৃত শামীম বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ছাতনি এলাকার মৃত হাবিবের ছেলে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত টাকার সত্যতা যাচাইসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, জাল নোটের মতো প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়া জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।