জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা প্রায় পৌনে ৩টার দিকে তিনি তীব্র পেটব্যথা অনুভব করলে দ্রুত রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।
সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে এবং পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
