desh somoy logo
ঢাকাMonday , 11 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ছাত্রদল আহ্বায়ক নাসির উদ্দিন রনি অব্যাহতি

দেশ সময়
May 11, 2026 3:46 pm
Link Copied!

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন রনিকে সাংগঠনিক সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

রোববার (১০ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ কালবেলাকে এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে টাঙ্গাইল জেলা শাখার ঘাটাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নাসির উদ্দিন রনিকে সাংগঠনিক সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

১০ মে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ঘাটাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহান খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পৌরশহরের বাসিন্দা শাহিদা বেগম ঘাটাইল থানায় সম্প্রতি মো. নাসির উদ্দিন রনিসহ তার পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে লিখিত একটি অভিযোগ করেন। পরে পুলিশ সদস্যেরা ছাত্রদল নেতা রনিসহ তার মা নাজমা বেগমকে গত বৃহস্পতিবার (৭ মে) আটক করে টাঙ্গাইল আদালতে প্রেরণ করে। আদালত জামিন মঞ্জুর না করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

সর্বশেষ পাওয়া সংবাদে জানা গেছে, আদালত ১০ মে রোববার ছাত্রদল নেতা নাসির উদ্দিন রনির মা নাজমা বেগমকে জামিন প্রদান করেছেন। তবে নাসির উদ্দিন রনির জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।