desh somoy logo
ঢাকাThursday , 30 April 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাস থেকে নেমে ডেকে নেওয়া সেই শিশুর জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

desh somoy
April 30, 2026 3:25 pm
Link Copied!

‘যশোরে বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকা নিলিমা ও তার শিশু সন্তানকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী’– এমন এক অভাবনীয় দৃশ্য দেখেছিল সারা বাংলাদেশ।

গত ২৭ এপ্রিল (সোমবার) বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে গিয়েছিলেন। তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগান সম্বলিত বাসটি-সহ গাড়িবহর যখন যশোরের ইনিস্টিউটের সামনের রাস্তা পার হচ্ছিল তখন একজন মা (নিলিমা) নিজের কোলের শিশু সন্তানসহ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে দাঁড়িয়ে ছিল। তাৎক্ষণিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি গোচর হয় এবং তিনি গাড়ি থামিয়ে বাচ্চাটিকে দেখতে নেমে আসেন। এই দৃশ্য নিলিমার ফেসবুক পেইজসহ বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারিত হয়।

এরপর সেই নিলিমা ও শিশু সন্তানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উপহার পাঠানোর নির্দেশ দেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে।

অতঃপর আজ বৃহস্পতিবার দুপুরে (৩০ এপ্রিল ২০২৬) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেই নিলিমার বাসায় যান এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটনসহ যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।