desh somoy logo
ঢাকাThursday , 30 April 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জামিন পেলেন ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি

desh somoy
April 30, 2026 12:13 pm
Link Copied!

রাজধানীতে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্ট-এর বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানা এলাকায় অবস্থান নিয়ে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন ইমিসহ কয়েকজন। পরে রিকশায় করে মাইকিংয়ের মাধ্যমে ভাষণ প্রচারের সময় একদল শিক্ষার্থী এতে বাধা দেয়।

এ সময় এ বি জুবায়ের, মুসাদ্দিককে আলী ইবনে মোহাম্মদসহ সংশ্লিষ্টরা রিকশাসহ ইমি ও অপর এক ব্যক্তিকে থানার ভেতরে নিয়ে যান। পরবর্তীতে পুলিশ তাদের আটক করে।

পরদিন ৮ মার্চ, শাহবাগ থানার দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ঐ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।