desh somoy logo
ঢাকাSaturday , 30 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী: দুলু

দেশ সময়
May 30, 2026 6:18 pm
Link Copied!

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ জিয়াকে হত্যা করে তার আদর্শকে মুছে ফেলা যায়নি। জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী।

শনিবার (৩০ মে) দুপুরে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে নাটোর জেলা বিএনপি।

দুলু বলেন, ৪৫ বছর আগে যারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করেছিল, তারা মনে করেছিল বিএনপিকে মুছে ফেলতে পারবে। কিন্তু ইতিহাস সাক্ষী, বিএনপি আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ দল-মত নির্বিশেষে ভোটের মাধ্যমে বিএনপির প্রতি তাদের আস্থা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের কল্যাণ ও দেশ গঠনের লক্ষ্যে কাজ করছে।

নাটোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সদস্যসচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। 

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম, নাটোর জজ কোর্টের পিপি রুহুল আমিন তালুকদার টগর, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এএইচ তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু এবং জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।