ঢাকাTuesday , 21 July 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রুপনগর আবাসিক স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Link Copied!

ঢাকার পল্লবীর রুপনগর আবাসিক এলাকায় অবস্থিত রুপনগর আবাসিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, আধুনিক ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি সুশিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে সন্তানদের সার্বিক বিকাশে অভিভাবক ও শিক্ষকদের আরও যত্নশীল ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

Advertisement

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। তিনি বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষার্থীদের ওপর। তাই পাঠ্যশিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, থানা শিক্ষা কর্মকর্তা, ঢাকা মহানগর বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আমেজে সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।