ঢাকাTuesday , 16 June 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচরে সেনাবাহিনীর জনসচেতনতা মূলক আলোচনা সভা

দেশ সময়
June 16, 2026 3:15 pm
Link Copied!

বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের আয়োজনে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার সকালে নানিয়ারচর জোন (১৭ ইষ্ট বেঙ্গল) কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি।

সভায় পরিবেশ সংরক্ষণে বন উজার, অবৈধভাবে পাহাড় কাটা রোধ, বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনায় জমি নির্ধারণ ও বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত আলোচনা করা হয়।

Advertisement

বক্তব্যে নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি বলেন, আমরা ২লক্ষ চারা রোপন করতে চাই। পাশাপাশি নানিয়ারচর কে আমরা সুন্দর একটি উপজেলা হিসেবে দেখতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন।

এসময় নানিয়ারচর জোন উপ-অধিনায়ক শেখ মোহাম্মদ নাঈম, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, নানিয়ারচর হার্টিকালচার সেন্টারের উদ্বানতত্ত্ববিদ মো. জুবাইদুর রহমান ভাষানী, বুড়িঘাট রেঞ্জ কর্মকর্তা জিএম আলমগীর এবং কুতুকছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. এহিয়া হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।