ঢাকাFriday , 6 March 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদল নেত্রী ঊর্মি

দেশ সময়
March 6, 2026 6:38 pm
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করার পর এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সংসদের সংরক্ষিত নারী আসন। ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে আনুপাতিক হারে বিএনপি পেতে যাচ্ছে ৩৫টি আসন।

Advertisement

এই দৌড়ে সাংগঠনিক দক্ষতা ও রাজপথের সক্রিয়তার কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে জোরালো আলোচনায় উঠে এসেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন ঊর্মি।

নির্বাচন কমিশনের (ইসি) আভাস অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচন পবিত্র রমজান মাসেই অনুষ্ঠিত হতে পারে। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা তাদের রাজনৈতিক প্রোফাইল ও বিগত দিনের আন্দোলনের ফিরিস্তি দলের নীতিনির্ধারণী পর্যায়ে জমা দিতে শুরু করেছেন। এই প্রক্রিয়ায় বরিশাল জেলা থেকে সম্ভাবনাময় নাম হিসেবে সাধারণ নেতা-কর্মীদের মুখে উচ্চারিত হচ্ছে নওরিন ঊর্মির নাম।

Advertisement

বরিশালের কৃতী সন্তান জান্নাতুল নওরিন ঊর্মি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা ছাত্রী বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনের নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত নির্বাচনে বরিশাল-৫ আসনে নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ঊর্মি। বিশেষ করে নারী ভোটারদের উদ্বুদ্ধকরণে তার মাঠপর্যায়ের কাজ এবং বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচিতে তার সাংগঠনিক দক্ষতা নীতিনির্ধারকদের নজর কেড়েছে।
সূত্র আরও জানায়, তৃণমূল নেতা-কর্মীদের মতে, উর্মির মতো শিক্ষিত ও লড়াকু নেত্রীদের সংসদে পাঠানো হলে তা নারী নেতৃত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

মনোনয়ন প্রত্যাশার বিষয়ে নওরিন ঊর্মি বলেন, ‘দেশে প্রায় ৫১ শতাংশ নারী ভোটার থাকায় সংসদে নারীর কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি। তবে তা হতে হবে মেধাভিত্তিক। শিক্ষাগত যোগ্যতা, তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের সাংগঠনিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক যুক্তিনির্ভর বাকপটুতাসম্পন্ন নারীদের এগিয়ে আনা উচিত। যোগ্য ও দক্ষ নেতৃত্বই আগামীতে দলের আদর্শ ও এজেন্ডা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।