ঢাকাSaturday , 11 October 2025
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মতলব দক্ষিণে অবৈধভাবে বালু উত্তোলন করায় অদ্য লক্ষ টাকা জরিমানা

দেশ সময়
October 11, 2025 10:04 pm
Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে এক ড্রেজার মালিককে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল চারটার দিকে মতলব দক্ষিণ উপজেলা উৎপাদী উত্তর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা।

অভিযান চলাকালে তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ড্রেজিং মেশিন জব্দ করা হয় এবং ড্রেজার মালিক সানাউল্লাহ নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়।

Advertisement

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা বলেন—
“অবৈধভাবে বালু উত্তোলন শুধু পরিবেশ নয়, কৃষি উৎপাদনেও মারাত্মক ক্ষতি করে। এসব অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। মতলব দক্ষিণে কেউ আইন অমান্য করলে ছাড় দেওয়া হবে না।”

অভিযানে আরও উপস্থিত ছিলেন ভূমি অফিসার মনির হোসেন, অফিস সহকারী বাবু এবং মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যরা।

স্থানীয় প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
তারা বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে কৃষিজমি নষ্ট হওয়া ও নদীর তীর ভাঙনের আশঙ্কা বেড়ে গিয়েছিল।
অভিযান চালানোর ফলে তারা এখন কিছুটা স্বস্তি পেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।