desh somoy logo
ঢাকাFriday , 8 August 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইল গাজা দখল করতে চায়: নেতানিয়াহু

দেশ সময়
August 8, 2025 11:11 am
Link Copied!

ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখল করতে চায় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  তিনি বলেছেন, হামাসের প্রভাবমুক্ত একটি ভবিষ্যৎ বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার জন্য ইসরাইল গাজা দখল করতে চায়।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন নেতানিয়াহু। 

ইসরাইল গাজার নিয়ন্ত্রণ করবে কিনা এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ‘আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে, সেখান থেকে হামাসকে সরাতে, সেখানকার জনগণকে মুক্ত করতে এমন একটি বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা তুলে দিতে চাই যা হামাস নয় এবং ইসরাইলকে ধ্বংস করতে চায় এমন কোনো পক্ষও নয়।’

তিনি আরও বলেন, ‘স্থায়ীভাবে গাজা শাসন করা তাদের উদ্দেশ্য নয়, বরং হামাসকে অপসারণ করে আঞ্চলিক আরব অংশীদারদের সহায়তায় একটি ভিন্ন স্থানীয় প্রশাসনকে সুযোগ দেওয়া।’

২০০৫ সালে গাজা ছেড়ে চলে যাওয়ার আগে ইসরাইল যেভাবে ২৬ মাইল দীর্ঘ এই ভূখণ্ডটি দখল করেছিল, সেভাবে আবারও পুরো গাজা পুনর্দখল করবে কিনা এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ‘আমরা এটি নিজেদের কাছে রাখতে চাই না। তবে আমরা একটি নিরাপত্তা বলয় তৈরি করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা শাসক হিসেবে সেখানে থাকতে চাই না। আমরা এটিকে এমন আরব বাহিনীর হাতে তুলে দিতে চাই যারা আমাদের হুমকি না দিয়ে এটি সঠিকভাবে পরিচালনা করবে এবং গাজার জনগণকে একটি ভালো জীবন দেবে।’

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি আগ্রাসনে গাজায় ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু।  এছাড়া আহত হয়েছেন দেড় লাখেরও বেশি মানুষ।  এই সামরিক অভিযান গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।