desh somoy logo
ঢাকাSunday , 29 March 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল বিমানবন্দরে বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩ সোনার বার উদ্ধার

desh somoy
March 29, 2026 1:09 pm
Link Copied!

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৮ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ৩৮ কোটি টাকা।


শনিবার (২৮ মার্চ) রাতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৮ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে গোপন তথ্যের ভিত্তিতে প্রস্তুত ছিল গোয়েন্দা সংস্থা ও এভসেকের একটি যৌথ দল।


বিমানটি অবতরণের পর তল্লাশি চালিয়ে কার্গো হোল্ডের টয়লেট প্যানেলের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা সাদা কাপড়ে মোড়ানো ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এগুলো চোরাচালানের উদ্দেশ্যে আনা হচ্ছিল।
উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো পরবর্তীতে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।